শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

বাইউস্টে “Writing Self-Assessment Report for BAC Accreditation” শীর্ষক কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি

Rising Cumilla - Workshop titled “Writing Self-Assessment Report for BAC Accreditation” held at Bayust
বাইউস্টে “Writing Self-Assessment Report for BAC Accreditation” শীর্ষক কর্মশালা/ছবি: মিডিয়া রিলিজ

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায় “Writing Self-Assessment Report for BAC Accreditation” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাইউস্টের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখের কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইইই বিভাগের অধ্যাপক ও আইকিউএসির পরিচালক ড. মোঃ আব্দুর রাজ্জাক প্রশিক্ষক হিসেবে উক্ত কর্মশালা পরিচালনা করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত উপাচার্য লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার গুণগত মান, শিক্ষকদের পেশাগত অগ্রগতি, বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনসহ এক্রিডিটেশনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদুর রহমান উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক মোছাঃ রেজওয়ানা করিমের সঞ্চালনায় অনুষ্টিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক মোঃ আশরাফুল ইসলাম।

আরও পড়ুন