
রাইজিং ক্যাম্পাস

কুমিল্লায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি হিসেবে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২ ও ৩ সেপ্টেম্বর ‘প্রিপারেশন ফর বিএসি অ্যাক্রেডিটেশন’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের সিএসই বিভাগের অধ্যাপক ড. শহীদ মোঃ আসিফ ইকবাল এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইউস্টের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ তহিদুর রহমান।
প্রশিক্ষণে সেল্ফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট (এসএআর)-এর বিভিন্ন দিক পর্যালোচনা, রিপোর্টের মানোন্নয়ন, তথ্য ও প্রমাণাদি সংরক্ষণ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) আবেদনের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
বক্তারা এসএআর প্রস্তুতের ক্ষেত্রে তথ্যের যথার্থতা, প্রাসঙ্গিক ডকুমেন্টারি প্রমাণ সংরক্ষণ এবং অ্যাক্রেডিটেশন মানদণ্ড যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ); পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি, আর্টিলারি (অবঃ); ফ্যাকাল্টির ডিনবৃন্দ; বিভাগীয় প্রধানগণ; আইকিউএসি’র অতিরিক্ত পরিচালকবৃন্দ; বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এবং বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC