
রাইজিং কুমিল্লা ডেস্ক
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ সামছুল আরেফিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. রমা ইসলাম, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তহিদুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক গোলাম মুক্তাদের নাঈম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা সভায় অংশ নেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, একাডেমিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC