
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। আজ কুমিল্লায় বুধবার (৪ মার্চ) সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মাদ সামছুল আরেফিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল অনুষদের ডীন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. রমা ইসলাম, বিজনেস অনুষদের ডীন অধ্যাপক ড. মো. তহিদুর রহমান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন সহযোগী অধ্যাপক গোলাম মুক্তাদের নাঈম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান সহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ) উক্ত সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC