
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লার চান্দিনা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে জীবন কুমার সাহাকে আহবায়ক, সাংবাদিক রণবীর ঘোষ কিংককে সদস্য সচিব করে ২১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলা ছায়কোট-তুলাতলী শ্রীশ্রী আনন্দময়ী কালী বাড়ি প্রাঙ্গণে বর্ধিত সভায় ওই কমিটি ঘোষণা করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল।
জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি লক্ষণ চন্দ্র সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, আইন বিষয়ক সম্পাদক এড. সজল চন্দ্র পাল, দপ্তর সম্পাদক শম্ভু শীল, ধর্ম বিষয়ক সম্পাদক লিটন সরকার, সদস্য দেবু চৌধুরী, অজয় কর্মকার।
জেলা পূজা উদযাপন পরিষদ নেতা অধ্যাপক শ্রীধর বণিক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সত্য রঞ্জন সাহা, নিমাই মজুমদার, সঞ্জিত কুমার নাহা, পরশ চন্দ্র সরকার, সুবল চন্দ্র দাস, অমল চন্দ্র ভৌমিক, তপতি দে প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC