
রাইজিং কুমিল্লা ডেস্ক
দেশের শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেছেন, শিক্ষকদের দুর্নীতিতে জড়িয়ে পড়া উদ্বেগজনক। এতে শিক্ষকদের মর্যাদাহানির পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করে কায়সার কামাল বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দুর্নীতি দূর করতে না পারলে কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়।
তিনি বলেন, বাংলাদেশ আর ‘আই অ্যাম জিপিএ ফাইভ’-এর যুগে ফিরে যেতে চায় না।
ডেপুটি স্পিকার আরও বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে মানবাধিকার প্রতিষ্ঠিত থাকবে এবং গণতন্ত্রের চর্চা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে, যার মূল লক্ষ্য তরুণদের সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়া।
তিনি বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে তরুণদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও প্রত্যাশাকে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিষয়গুলোও নীতিনির্ধারণের অংশ হতে হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC