
রাইজিং ডেস্ক
পাশের বাড়ি থেকে ধান আনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রবাসী স্বামীকে বাঁশ দিয়ে আঘাত করেন স্ত্রী। এতে ঘটনাস্থলেই স্বামী বাশারের মৃত্যু হয়। এ ঘটনায় স্ত্রী কোহিনুর বেগম, মেয়ে রাফা (১৫) ও ছেলের বৌ দিফাকে (২০) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘির পাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার ফতেহপুর গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে ও সৌদিআরব ও ওমান প্রবাসী ছিলেন।
বেলা ১২টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন জানান, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে আশা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। জিজ্ঞেসাবাদ করার জন্য স্ত্রী, মেয়ে ও পুত্রবধূকে আটক করা হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আবুল বাশার দীর্ঘদিন সৌদিআরব ও ওমান প্রবাসী ছিলেন। ৫-৬ বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। একই বাড়ির বিল্লাল হোসেন দিলুর সঙ্গে বাশারের স্ত্রী কোহিনুর বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের সংসারে সবসময় ঝগড়াঝাটি হতো।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে পাশের বাড়ি থেকে স্ত্রী কোহিনুর তার স্বামী বাশারকে ধান আনতে বলে। এ নিয়ে স্বামী-স্ত্রীর বাকবিতণ্ডার একপর্যায়ে স্ত্রী তার স্বামীকে বাঁশ দিয়ে আঘাত করে। এতে বাশার জ্ঞান হারিয়ে ফেলে। গুরুতর আহত অবস্থায় বাশারকে হাসাপাতাল নেয়ার আগেই তার মৃত্যু হয়। এমন অভিযোগ করছেন নিহতদের ভাতিজা বাহার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC