
নিজস্ব প্রতিবেদক
আগামীকাল থেকে শুরু হচ্ছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে আসছে ফাগুন ও বাসন্তী রঙের উৎসব। সেইসাথে আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবসও। এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ও কাল বুধবার আবহাওয়া কেমন থাকবে তা জানার আগ্রহ করছে অনেকেই।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার সারাদিন রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের পশ্চিমাঞ্চল ছাড়া সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে।
অপরদিকে আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি), বিশ্ব ভালোবাসা দিবসে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ দেশের ৫ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি এবং কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থান রয়েছে এই তালিকায়।
এছাড়া দেশের আরও কিছু জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে সারাদিনের আবহাওয়া। এছাড়া ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অফিস বলছে—দিনটিতে আকাশ থাকবে আংশিক মেঘলা। দেশের বেশকিছু এলাকায় মেঘলা আকাশসহ আবহাওয়া থাকবে শুষ্ক। দিনের শুরুতে, অর্থাৎ ভোরের দিকে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।
বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC