
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হলের বিভিন্ন স্হানে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও প্রয়োজনীয় সময়ে মিলে না ফুটেজ।
খোঁজ নিয়ে জানা যায় গত ৬ নভেম্বর দুপুর ১.৩০ এর দিকে শেখ রাসেল হলের ৩০৩ নং রুমে আটকে রেখে ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: সাজ্জাদ হোসেনকে মারধরের ঘটনা ঘটে। হলের মধ্যে সবকিছু ঘটা সত্ত্বেও মেলেনি সিসিটিভির ফুটেজ।
এই ঘটনায় হল প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যান্ত্রিক সমস্যার জন্য ফুটেজ পাওয়া যায়নি।
এছাড়াও গত আগষ্ট মাসের ২৩ তারিখে হল থেকে আবাসিক এক শিক্ষার্থীর ল্যাপটপ চুরি হলেও সেই ঘটনারও মেলেনি সিসিটিভির ফুটেজ।
এই বিষয়ে শেখ রাসেল হলের প্রভোস্ট এমদাদুল হক জানান,' অন্যান্য সব সময় ফুটেজ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বডির সবাই দেখেছে আমরা টেকনিক্যাল কারনেই পায়নি। ৫ তারিখ পর্যন্ত ফুটেজ আছে কিন্তু ৬ তারিখ থেকে কারিগরি ত্রুটির জন্য মারধরের ফুটেজ পাওয়া যায়নি'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC