
নোয়াখালী প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)এর প্রক্টর (ভারপ্রাপ্ত)হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.রাহাত হোসেন ফয়সাল।
আজ ২১ শে জুলাই বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড.মো:মুহসিন উদ্দিন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৮ ই জুলাই গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ সাখাওয়াত হোসেন কে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু নিয়োগের পর পরই ড.সাখাওয়াত হোসেন কে নিয়ে বিভিন্ন বিতর্ক দেখা দিলে সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়।
উল্লেখিত, এর আগেও বিশ্ববিদ্যালয়টির প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ড.রাহাত হোসেন ।কিন্তু গতবছরের ২৭ই জুলাই বুধবার অসুস্থতার কারন দেখিয়ে তিনি পদত্যাগ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC