
রাজু আহমেদ, ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন পুলের নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো.মিজানুর রহমান৷
সোমবার (১৮ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে আরও জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিবহন পুলের ম্যানেজার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন৷ উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোন একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।
নতুন দায়িত্ব পাওয়া মো.মিজানুর রহমান বলেন, বর্তমান উপাচার্য স্যারের ইতিবাচক প্রয়াস এবং তার দিক নির্দেশনায় বিশ্ববিদ্যালয় যে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতায় পরিবহন সেক্টরটা স্যারের দিকনির্দেশনায় খুব সুন্দরভাবে এগিয়ে যাবে বলে আশা রাখছি৷
প্রসঙ্গত, এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবহন পুল এর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো.মেহেদী হাসান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC