
রাজু আহমেদ, ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নটরডেমিয়ান সোসাইটির নতুন আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের (২০১৮-১৯) শিক্ষা বর্ষের শিক্ষার্থী রাজু মোল্লাকে সভাপতি ও মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেসবাহ উদ্দিন সিফাতকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) সোসাইটির প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরূজ্জামান ভূঁইয়াসহ অন্যআন্য উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি রাজু মোল্লা বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সকল নটরডেমিয়ানদের সমস্যা ও সংকট মোকাবেলা করে যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকা এবং সর্বোপরি নৈতিকতার বলে বলিয়ান হয়ে আদর্শ মানুষ হওয়ার জন্য উৎসাহিত করা।
সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিফাত বলেন, আমরা স্যারদের সহায়তায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল নটরডেমিয়ানদের সকল সমস্যা শতভাগ সমাধান করব।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC