
রাইজিং কুমিল্লা প্রতিবেদন
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, 'খাদ্য ঘাটতি পূরণের জন্য বন্যাদুর্গত এলাকায় খাদ্য বরাদ্দ বাড়ানো হবে।'
তিনি আরও বলেন, ‘২০২৪ সালের বন্যায় যেসব এলাকা আক্রান্ত হয়েছে সেইসব এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে।’
বৃহস্পতিবার সকালে কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা এ তথ্য জানান।
খাদ্য উপদেষ্টা আরও বলেন, কুমিল্লা নগরীর ধর্মপুরে খাদ্য গুদামে জলাবদ্ধতা, কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। খাদ্য গুদাম ও রেকর্ডরুমের দালানগুলো ঠিক রাখতে করছে সরকার। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে তারা এ বিষয়ে দ্রুত সময়ে কাজ করবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিরুল কায়সারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC