
বন্ধুকে? আপনার জীবন পরিধিতে নিশ্চয়ই একবারের জন্য হলেও আলোড়ন সৃষ্টি করেছে। সত্যেই তো, বন্ধু কারা? উত্তর- সহজ যারা আপনার মঙ্গল চায়, সুখে দুঃখে, বিপদে আপদে পাশে এসে দাঁড়ায়, যারা আপনাকে ভালবাসে সাহস দিয়ে বলেন এই তো আমি এসেগেছি- আর চিন্তা নেই প্রতিটি সাফল্যে প্রশংসা করেন, প্রেরনা দেয় আরোও সামনে এগিয়ে চলার। তারাই তো প্রকৃত বন্ধু। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যেখানে থাকে নির্ভরতা বিশ্বস্ততা আর সুখ-দুঃখকে ভাগাভাগি করে নেয়ার মত জায়গা।
জীবনের একটা বড় জায়গা দখল করে থাকে বন্ধু। বাবা-মা আত্নীয় স্বজন ও ভাই বোন এসব সম্পর্ক যেমন প্রকৃত গতভাবে নির্ধারিত হয়। বন্ধুত্বের সম্পর্ক কিন্তু তেমন নয়। মনের অজান্তেই এ সম্পর্কে গড়ে ওঠে মানুষের মাঝে। জীবনের এমন কিছু সমস্যা এমন কিছু কথা থাকে যা একমাত্র বন্ধুর সঙ্গেই শেয়ার করা যায় । বন্ধু আসলে বন্ধুই। বন্ধুর তুলনা চলে না কোন কিছুর সঙ্গেই । এর কোন বিকল্প নেই সুখে দুঃখে বন্ধুই এগিয়ে আসে বন্ধুর জন্য।
বন্ধুই ঝাপিয়ে পড়ে বন্ধুর দিকে। বন্ধু মানেই যে সম বয়সী কেউ তা নয় বন্ধুত্ব হতে পারে যে কারো সঙ্গেই। অসম বয়সী তাতেকী? বন্ধুত্ব তোয়াক্কা করেনা এমন কিছুই। বন্ধুত্ব বড়ই পবিত্র সম্পর্ক। একজন ভাল বন্ধু জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভাল বন্ধু মানেই, ভাল চিন্তা, ভাল কাজ করার অনুপ্রেরনা। শিশু যখন প্রাথমিক স্কুলে পড়ে তখন মা-বাবা তার ভাল বন্ধু।
মাধ্যমিক স্তরে এসে এ ধারা বদলাতে শুরু করে। আর যখন কলেজে পা রাখে তখন ভিন্ন জগৎ। পাশের বাড়ির ছেলেটি বা মেয়েটি অথবা ক্লাসের কোন সহপাঠীর প্রতি আকর্ষন সৃষ্টি হয়। অনেকে না জেনে শুনেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। এজন্য কখনো কখনো চরম মূল্য দিতে হয়। যার ভাল বন্ধু নেই তার মত অসহায় পৃথিবীতে আর কেউ নেই। ভাল বন্ধু খোজে পাওয়া ভাগ্যের ব্যাপার।
ক্লাশের সহপাঠী অথবা পাশের বাড়ির বাসিন্দা যাকে এক ঝলক দেখার পরই আপনি ভেবে ফেললেন ইয়েস এর সাথেই বন্ধুত করতে হবে। তাহলে আপনি ভুল করলেন।
কারণ বন্ধুত মোটেই এত সস্তা বিষয় নয়। কাজেই কাউকে ভাল লাগলেই তার প্রতি বন্ধুত্বে হাত বাড়ানো বুদ্ধিমানে কাজ নয়, এই জন্য যে বন্ধু যেমন আপনার জীবন গড়তে পারে, তেমনি নষ্ট করতে পারে নিমিষে। তাই কোন নির্ভর যোগ্য সূত্রে বন্ধু খুঁজে নিন। ভেবে চিন্তে বন্ধুত্ব করুন।
বন্ধু তারুন্যই জীবনের শ্রেষ্ঠ সময়। জীবনের ভিত্তি এ সময়েই রচিত হতে শুরু করে। এই বয়সে বিভ্রান্ত হবার সম্ভাবনা থাকে প্রচুর। কিন্তু তারুন্য মিলে যদি একজন ভাল বন্ধু তাহলেই জীবন হয়ে উঠে সম্ভাবনাময় ।
যুবক যুবতীদের সুপথে পরিচালিত করতে সৃষ্টিশীল মননশীল, প্রশিক্ষণ লব্দ জ্ঞান অর্জনের মাধ্যমে বন্ধুত্বে সেতুবন্ধন রচনায় বিভিন্ন সুপ্রতিষ্ঠিত সংগঠন রয়েছে আদর্শ মানুষ হওয়ার কর্ম পরিকল্পনার। বন্ধুত্ব ও সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সমগ্র বিশ্বের সকল মানুষের মধ্যে উন্নত সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে সেবা মাধ্যমে বন্ধুত্বের প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক সেবা সংগঠন ইন্টার্যাক্ট, রোটার্যাক্ট ও রোটারী ক্লাবগুলো।
এছাড়া ও রয়েছে এপেক্স ক্লাব, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, লায়ন্স ক্লাব ও স্কাউট । এদের বন্ধু গড়ার প্রোগ্রামের ব্যাপ্তি অনেক বেশী যার মধ্যে রয়েছে, আন্তর্জাতিক ও জাতীয় দিবস সমূহ উদযাপন, শুভেচ্ছো বিনিময়, নেতৃত্বে পালাবদল, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সকলেমিলে সমাজের অসহায় মানুষদের জন্য সেবামূলক কাজ করা ইত্যাদি।
বাস্তবে দেখা গেছে, এ সকল সংগঠনের মাধ্যমে যে বন্ধুত্ব গড়ে ওঠে তার ভীত হয় অত্যান্ত দৃঢ় এবং দূরে থাকলে ও তারা পরস্পর চিঠি, মোবাইল ই-মেইল, ফেইস বুকে এ যোগাযোগ রক্ষা করেন।
রোভার স্কাউটের ও রয়েছে সুনিদিষ্ট নীতি মালা যাতে করে কিশোর ও যুবকদের মাঝে বন্ধুত্বের সেতু রচিত হতে পারে। সারা বিশ্বে প্রায় ১৬২ দেশে স্কাউট রয়েছে। প্রত্যেক দেশেরই নিজস্ব ভাষা কৃষ্টি সংস্কৃতি, ধর্ম ও রাষ্টীয় ব্যবস্থা রয়েছে। তবে সব দেশের স্কাউটের নির্দিষ্ট প্রতিজ্ঞা আইন ও মূলমন্ত্রে বিশ্বাসী যার ফলে বিশ্বের সকল দেশের স্কাউটদের মধ্যে একটি ভ্রাতৃত্বের বন্ধন তৈরী হয়েছে।
স্কাউট আইন, প্রতিজ্ঞা, মূলমন্ত্রকে আরো সুদৃঢ় করতে রোভার স্কাউটের কর্মসূচীতে অর্ন্তভুক্ত করা হয়েছে বিশ্ব বন্ধুত্ব শিরোনামে একটি প্রোগ্রাম। এছাড়া স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলও একই ধরনের কথা বলেছেন স্কাউট সমাবেশ বা ক্যাম্পে একজন স্কাউট অংশগ্রহণ করবে অন্যান্য অংশগ্রহনকারীদের দেশ সম্পর্কে জানার জন্যই নয় বরং তাদের সাথে বন্ধুত্বের জন্যও।
এ থেকে বুঝা যায় স্কাউটিং এ বিশ্ব বন্ধুত্বের যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে। বন্ধুত্বের শর্ত পূরনের জন্য একজন স্কাউটকে যা করতে হয় তা হল- যে কোন বিদেশী বা নিজ দেশের অপরিচিত স্কাউটের সাথে এক বছর ধরে পত্রালাপের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তুলতে হবে এবং কমপক্ষে পাঁচবার পত্র আদান প্রদান করার (বর্তমানে ই-মেইল গ্রহন যোগ্য) প্রমান হাজির করে স্কাউট লিডারকে সন্তুষ্ট করতে হবে।
স্কাউট এর যে কোন জাতীয় বা আন্তর্জাতিক ক্যাম্প, কমডেকা, বেসিক কোর্স, মেট কোর্স, স্কীল কোর্স, এডভান্স কোর্স, বিদ্যুৎ ক্যাম্প ইত্যাদি প্রোগ্রামে অংশগ্রহন করে কমপক্ষে চারজন রোভারের সাথে বন্ধুত্ব স্থাপন ও এক বছর পত্র বা ই-মেইলে যোগাযোগ রাখতে হবে, এবং এর প্রমান উপস্থাপন করে স্কাউট লিডারকে সন্তুষ্ট করতে হবে। সবশেষে বলতে চাই যেভাবেই বন্ধুত্ব গড়েন না কেন, অবশ্যই একজন ভাল বন্ধু খুঁজে নিন। কেন না বন্ধু হারিয়ে যায় না, কখনোই। বন্ধুত্বের মাঝে বন্ধু বেঁচে থাকে চিরকাল।
আসুন আমরা সবাই সবার বন্ধু হই। শত্রুতার মাঝে নয়, বন্ধুত্বের মাঝে বেঁচে থাকি।
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কুমিল্লা আইডিয়াল কলেজ।










