
লেখক: শেখ সজীব আহমেদ
বৃষ্টি বুঝি আসবে গায়ে
লাগছে গরম তাপ,
আকাশে ঐ দেখা যায় রে
মেঘের কালো ছাপ।
ঐ যে দেখো বিদুৎ চমকায়
মনে লাগছে ডর,
গতিবেগে এখন বুঝি
আসবে কঠিন ঝড়।
শোনা যাচ্ছে বজ্রপাতের
গুড়ুম গুড়ুম ডাক,
বুকটা কেঁপে উঠে রে ভাই
ঘরে যাওয়া যাক।
বজ্রপাতে খুব সহজে
হতে পারি আমরা লাশ,
সময় থাকতে সতর্ক হই
নয়তো হবে জীবন নাশ।
শেখ সজীব আহমেদ
মালদ্বীপ প্রবাসী
টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC