
রাইজিং ডেস্ক
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের মন্ট ব্ল্যাঙ্কের কাছে রোববার তুষার ধসে চারজন মারা গেছে ও দুইজন নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
হাউট-সাভোই বিভাগের সংশ্লিষ্ট দপ্তর জানায়, নিহতদের মধ্যে দুজন পর্বত গাইড রয়েছে। আর্মানসেট হিমবাহে তুষারধসে তারা প্রাণ হারায়। আল্পস পর্বতমালায় এখনো নিখোঁজ দুই ব্যক্তির উদ্ধার অভিযানে সাহায্য করতে সেখানে উদ্ধারকর্মীদের ডেকে পাঠানো হয়েছে।
ওই দপ্তর জানায়, সেখানে তুষারধসে এক ব্যক্তি সামান্য আহত হলেও অপর আটজন অক্ষত রয়েছে। তিনি জানায়, এই অঞ্চলে তুষারধসের ব্যাপারে ফ্রান্সের আবহাওয়া সংস্থা মেটিও’র কোন সতক র্বাতা ছিল না। তবে উষ্ণতা ও বাতাসের সংমিশ্রণে এই তুষারধস ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ টুইটারে লিখেছেন, ‘আমরা হতাহতসহ তাদের পরিবারের কথা ভাবছি।’ আরও লিখেছেন, ‘বরফের মধ্যে আটকে পড়াদের খুঁজে বের করার জন্য আমাদের জরুরি পরিষেবাগুলোকে সচল করা হয়েছে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC