
রাইজিং কুমিল্লা ডেস্ক
চলতি বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, একটি মাত্র অতিরিক্ত ছুটি ম্যানেজ করতে পারলেই এই দীর্ঘ ছুটির সুযোগ মিলতে পারে।
সরকারি ছুটির তালিকা অনুসারে, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবেবরাত পালিত হওয়ার কথা রয়েছে। তবে অন্যান্য ধর্মীয় দিবসের মতোই শবেবরাতের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
সে হিসাবে, যদি ৪ ফেব্রুয়ারিতেই শবেবরাত পালিত হয় এবং ওই দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়, তাহলে পরদিন বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের অবকাশ।
কারণ, বৃহস্পতিবারের পরের দুই দিন—শুক্রবার ও শনিবার—সাপ্তাহিক ছুটি। ফলে বুধবারের সরকারি ছুটির সঙ্গে বৃহস্পতিবারের একদিনের ছুটি যোগ হলে, সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।
এদিকে, সরকারি ছুটির ক্যালেন্ডারে উল্লেখ করা হয়েছে, ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে। তবে স্পষ্ট করে জানানো হয়েছে, এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
সবকিছু অনুকূলে থাকলে এবং নির্ধারিত তারিখে শবেবরাত পালিত হলে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিনের ছুটি নিয়েই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটির আনন্দ উপভোগ করতে পারবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC