
রাইজিং কুমিল্লা ডেস্ক

ফেব্রুয়ারি মাসজুড়ে চাঁপাইনবাবগঞ্জ সদর ও জেলার শিবগঞ্জ উপজেলা সীমান্তে পৃথক অভিযানে ৩৫টি ভারতীয় গবাদি পশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংস্থাটি জানিয়েছে, জব্দ করা এসব পশুর আনুমানিক বাজারমূল্য অন্তত পৌনে ১ কোটি টাকা।
সোমবার (২ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে আরও ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সদরের চরবাগডাঙ্গা বিওপি টহল দল সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গ্রাম থেকে ৮টি গরু জব্দ করে। একই দিনে সদরের বাখের আলি বিওপি টহল দল চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুর চর গ্রাম থেকে আরও ২টি ভারতীয় গরু উদ্ধার করে।
জব্দ করা গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এর আগে, গত ফেব্রুয়ারি মাসে ৫৩ বিজিবি ৩৩টি গরু এবং দুটি মহিষ জব্দ করে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তারা সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC