
নিজস্ব প্রতিবেদক
ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইউভি সানগ্লাস ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ২৫ হাজার টাকা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ফুলগাজী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ফুলগাজী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় ইউভি সানগ্লাস ও ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা পণ্যের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ২২ লাখ ২৫ হাজার টাকা।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।
চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC