
নিজস্ব প্রতিবেদক
ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটিতে থাকা সত্ত্বেও তিন ডেলিভারি সম্পন্ন করেছেন চিকিৎসক।
গতকাল (১০ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য বিভাগ ফুলগাজী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিন ছুটিতে থাকা সত্ত্বেও রোগীর জরুরি অবস্থা ও পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে নিজ উদ্যোগে হাসপাতালে উপস্থিত হন।
পরে তাঁর নেতৃত্বে সফলভাবে তিনটি ডেলিভারি অপারেশন সম্পন্ন হয়।
অপারেশনে অ্যানেস্থেসিয়ার দায়িত্ব পালন করেন ডা. মেহজাবিন তাহের।
এছাড়া পুরো অপারেশন টিমে যুক্ত সিনিয়র স্টাফ নার্সদের নিবেদন, দক্ষতা ও দলগত কাজ সত্যিই প্রশংসার দাবিদার। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও পেশাগত নৈপুণ্যের ফলেই রোগীরা নিরাপদভাবে প্রয়োজনীয় সেবা পেয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC