বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ফেনীর ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটির দিনেও ৩ ডেলিভারি সম্পন্ন করলেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Doctors complete 3 deliveries at Feni's Fulgazi Health Complex even on holidays
ফেনীর ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটির দিনেও ৩ ডেলিভারি সম্পন্ন করলেন চিকিৎসক / ছবি: উপজেলা স্বাস্থ্য বিভাগ ফুলগাজীর সৌজন্যে

ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটিতে থাকা সত্ত্বেও তিন ডেলিভারি সম্পন্ন করেছেন চিকিৎসক।

গতকাল (১০ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য বিভাগ ফুলগাজী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিন ছুটিতে থাকা সত্ত্বেও রোগীর জরুরি অবস্থা ও পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে নিজ উদ্যোগে হাসপাতালে উপস্থিত হন।

পরে তাঁর নেতৃত্বে সফলভাবে তিনটি ডেলিভারি অপারেশন সম্পন্ন হয়।

অপারেশনে অ্যানেস্থেসিয়ার দায়িত্ব পালন করেন ডা. মেহজাবিন তাহের।

এছাড়া পুরো অপারেশন টিমে যুক্ত সিনিয়র স্টাফ নার্সদের নিবেদন, দক্ষতা ও দলগত কাজ সত্যিই প্রশংসার দাবিদার। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও পেশাগত নৈপুণ্যের ফলেই রোগীরা নিরাপদভাবে প্রয়োজনীয় সেবা পেয়েছেন।

আরও পড়ুন