
রাইজিং কুমিল্লা অনলাইন
ফসলি জমির টপসয়েল কাটা রোধে গভীর রাতে ঝটিকা অভিযান পরিচালনা করেছে ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে সোয়া ১২টা পর্যন্ত উপজেলার রামনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
অভিযানকালে মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সকেভেটর অকেজো করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন রামনগর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি এক্সকেভেটর সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় সেটি অকেজো করে দেওয়া হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের একটি দল সহযোগিতা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, ফসলি জমির টপসয়েল কাটা সম্পূর্ণ অবৈধ। জড়িতরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। তবে মাটি কাটার সঙ্গে জড়িতদের তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC