
নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ মনিরা হকের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন প্রার্থীরা।
মনোনয়নপ্রাপ্তরা হলেন—
ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে মাওলানা কাজী গোলাম কিবরিয়া,
ফেনী-২ (ফেনী সদর) আসনে আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া এবং
ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ সাইফ উদ্দিন শিপন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা, বিভিন্ন উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন গ্রহণ শেষে প্রার্থীরা দেশবাসীর দোয়া কামনা করেন। একই সঙ্গে তারা ফেনী জেলার সর্বস্তরের জনগণকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানানোর আহ্বান জানান।
এসময় নেতারা একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC