
রাইজিং কুমিল্লা ডেস্ক

ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের চোরাই ভারতীয় শাড়ি-কাপড় ও একটি মিনি পিকআপসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের ঈদগাহ সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহেরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাঙ্গলমোড়া এলাকায় চট্টগ্রামগামী একটি মিনি পিকআপকে (ফেনী-ড-০৮৩৮) সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপটি থেকে সীমান্তপথে অবৈধভাবে আনা ৩৫ গাইট ভারতীয় শাড়ি ও কাপড় উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানায়, ভারতীয় শাড়ি-কাপড়ের গাইটগুলো ফেনী নদী পার করে বোটযোগে বাংলাদেশে আনা হয়। পরে সেগুলো একটি মিনি পিকআপে তুলে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা ভারতীয় শাড়ি-কাপড় ও চোরাচালানে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC