
রাইজিং ডেস্ক
ফেনীতে বিশেষ অভিযানে ১,৪০০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৮ মার্চ ২০২৫) ভোর ৪টায় ফেনী সদর মডেল থানাধীন ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নোবেল চাকমার তত্ত্বাবধানে ডিবির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরা।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই শাহাব উদ্দিন, এসআই নুর সোলেমান, এসআই মোহাম্মদ সাঈদ নুর, কনস্টেবল জাহাঙ্গীর আলম, মোশারফ হোসেন ও নারী কনস্টেবল শারমিন আক্তারের নেতৃত্বে ফাজিলপুর এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
এসময় যাত্রীবেশে থাকা দুই নারী, হামিদা বেগম (২৬) ও হাজেরা বেগম (৫২) এর কাছ থেকে ৭০০ পিস করে মোট ১,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ফেনী ও ঢাকায় সরবরাহ করছিলেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC