
নিজস্ব প্রতিবেদক
ফেনীতে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী শহরের নাজির রোড এবং সদর উপজেলার শর্শদী ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া গ্রামের রেজিয়া বেগম (৬০) এবং সদর উপজেলার শর্শদী ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের আবু সুফিয়ান তোরাদ (২২)।
প্রত্যক্ষদর্শী ও প্রেলওয়ে পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি ফেনী রেলস্টেশন অতিক্রম করার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে শহরের নাজির রোড এলাকায় রেজিয়া বেগম ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, সিলেট থেকে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আবু সুফিয়ান তোরাদ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC