
রাইজিং কুমিল্লা ডেস্ক
ফেনীর সদর ও পরশুরাম উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা, ৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করেছে এসআরবি-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ চারজনকে আটক করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে পরশুরাম উপজেলার পাগলীরকুল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ইস্কাপ সিরাপসহ দুইজনকে আটক করা হয়।
এসআরবি-৭ সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজেশপুর বাজার থেকে সুবার বাজারগামী সড়কের নোয়াপাড়া মসজিদের উত্তর পাশে অভিযান চালায় এসআরবি-৭-এর একটি দল। এ সময় পালানোর চেষ্টা করলে মো. ইয়াকুব (৪৫) ও আবু বক্কর সিদ্দিক (৪৮) নামে দুইজনকে আটক করা হয়।
পরে তাদের ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০ কেজি গাঁজা, ৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা।
এদিকে, একই দিন সকালে ফেনী সদর উপজেলার পশ্চিম রামপুর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে পিকআপের চালক মো. শাহেদ আলী রিমন (২২) ও আলাউদ্দিন সোহাগ (২০) নামে দুইজনকে আটক করা হয়।
পরে পিকআপের পেছনে থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৩ বান্ডেলে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন বাসসকে জানান, আটক চারজন, উদ্ধার করা মাদকদ্রব্য এবং জব্দ করা পিকআপ সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC