
নিজস্ব প্রতিবেদক
ফেনীতে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি এলজি (লোকান গান) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড সাপোর্ট ব্যাটালিয়ন (এসআরবি)-৭।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে ফেনী সদর উপজেলার মধ্যম চাড়িপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৭ ফেনী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে থাকার তথ্য পায় বাহিনীটি। পরে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় দুটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC