
রাইজিং কুমিল্লা ডেস্ক
ফেনীতে নিরাপদ খাদ্য বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক। তিনি বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিতে খাদ্য উৎপাদনকারী, সরবরাহকারী ও ভোক্তাসহ সকল শ্রেণি-পেশার মানুষের সচেতন হওয়া জরুরি। পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ উপকরণ ও বিশুদ্ধ পানি ব্যবহার নিশ্চিত করতে হবে। হোটেল-রেস্তোরাঁগুলোকে সঠিক নিয়ম মেনে রং ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার থেকে বেরিয়ে আসতে হবে।’
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইসমাইল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আহসান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন।
এ ছাড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহবুবা মুনমুন, হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আবছার কবির শাহাজাদা এবং ফেনীর বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, চাইনিজ রেস্টুরেন্ট ও বেকারি মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC