
নিজস্ব প্রতিবেদক
ফেনীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতৃত্বে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১২ এপ্রিল) কর্মসূচিটি ফেনী শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের ট্রাংকরোড, ফেনী থানা এলাকা অতিক্রম করে বড় মসজিদ হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিছিল শেষ হয়।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, এবি পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য প্রদান করেন ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত এবং সদস্যসচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক। এছাড়াও জামায়াতে ইসলামী সহ ১১দলের অন্যান্য দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময়ে উপস্থিত ছিলেন ফেনী জেলা এনসিপির জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাঈদ ওনি, যুগ্ম সদস্যসচিব বদরুদ্দোজা নোবেল, সহ সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, ফেনী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সোহরাব হোসেন শাকিল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন রাফি এবং অন্যান্য সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে “গণভোটের রায় বাস্তবায়ন” এর দাবি জোরালোভাবে তুলে ধরেন এবং এ দাবিকে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অংশ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, জনগণের মতামত ও রায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা না হলে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা ক্ষুণ্ণ হবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও শক্তিশালী করা জরুরি। এ লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC