
রাইজিং কুমিল্লা ডেস্ক

চাঁদপুরের ফরিদগঞ্জে অভিযান চালিয়ে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে উপজেলার সন্তোষপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. শাহাদাত হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহাদাত হোসেন সন্তোষপুর এলাকার কলিমুদ্দিন হাজী বাড়ির বাসিন্দা। তিনি ১১ নম্বর চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এমরান হাজীর ছেলে।
পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন চুরি এবং একটি বসতঘরের পানির পাম্প চুরির চেষ্টার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় চুরি প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC