
নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের এখন পর্যন্ত দেওয়া মোট সহায়তার তথ্য জানালেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশন থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ২২৮ জন ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতের মাঝে মোট ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে ৬৪৮টি শহীদ পরিবারকে ৩২ কোটি ৪০ লাখ এবং ১ হাজার ৫৮০ জন ও আহতকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা প্রদান করা হয়।
গত ১০ সেপ্টেম্বর ছাত্র-জনতার অভ্যুত্থানকালে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ পাশে থাকার অঙ্গীকার নিয়ে গঠিত হয় 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ফাউন্ডেশনের সভাপতি।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম সাধারণ সম্পাদক এবং গণঅভ্যুত্থানে নিহত মীর মাহবুবুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC