
রাইজিং ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা মার্চ মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগপ্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা শেষে (১২ মার্চ) পরপরই এই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এখনও পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।
মন্ত্রণালয় সূত্র আরও জানায়, শিগগিরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃসভায় দিন-তারিখ নির্ধারণ করা হবে।
গত বছর ২৪ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের আবেদন গ্রহণ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগ থেকে ৩ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।
প্রথম ধাপের (বরিশাল, সিলেট ও রংপুর বিভাগ) পরীক্ষা ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। ২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পর্বের মৌখিক পরীক্ষা চলমান।
২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগের ২২টি জেলা শহরে এক ঘণ্টার এ পরীক্ষা দিয়েছেন ৪ লাখেরও বেশি চাকরিপ্রার্থী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC