
নোয়াখালী প্রতিনিধি
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়।
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ও কবিরহাট ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোমিত ফয়সালের সহযোগিতায় এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়াসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কবিরহাট ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সৌরভ হোসেন কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক আব্দুল বাছেত হিরন, কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির এবং কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন মামুন।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গোলাম মোমিত ফয়সাল বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। তাই শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC