
রাইজিং ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবা।
শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন পত্রে লিবিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বন্ধুপ্রতীম প্রজাতন্ত্র বাংলাদেশে পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে আপনার প্রাপ্য আস্থা ও নিয়োগের বিষয়টি জেনে আমরা আনন্দিত।’
তিনি আরও বলেছেন, ‘এই উপলক্ষে, আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। আপনার নেতৃত্বে দেশের সরকার, সম্মানিত জনগণের সাফল্য, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করছি।’
আবদুল হামিদ মোহাম্মাদ আল-দাবাইবা বলেছেন, ‘আমাদের দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বের শক্তিশালী বন্ধনে আমাদের অপরিসীম গর্ব প্রকাশ করার এই সুযোগটি আমি নিতে চাই। আমরা এই সম্পর্কগুলোকে শক্তিশালী করার ও আমাদের অভিন্ন স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যত সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC