
রাজু আহমেদ, ববি প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। রোববার ( ৩১ মার্চ) বিকাল সাড়ে তিনটায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ববি উপাচার্য।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কাছে উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন । উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত উন্নয়ন, সমাবর্তনের বিষয়ে কথা বলেন। সাথে সাথে তিনি প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
সৌজন্য সাক্ষাতের বিষয়ে ববি উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার কাছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় তুলে ধরেছি। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে কথা বলেছি এবং প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য আমন্ত্রণ জানালে তিনি আসবেন বলে আশ্বস্ত করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC