
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন প্রধান কোচ Carlo Ancelotti তার সেরা খেলোয়াড়দের নিয়েই দল সাজানোর পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
সম্ভাব্য ৪-৪-২ ফরমেশনে গোলবারের নিচে থাকবেন অভিজ্ঞ গোলরক্ষক Alisson Becker। রক্ষণভাগে দেখা যেতে পারে ইবানেজ, মারকিনিওস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোসকে। চোটের কারণে ওয়েসলি না থাকায় রাইট-ব্যাক পজিশনে ইবানেজের খেলার সম্ভাবনাই বেশি।
মধ্যমাঠে ব্রাজিলের ভরসা হতে পারেন লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস ও কাসেমিরো। অভিজ্ঞতা, বল নিয়ন্ত্রণ ও সৃজনশীলতার সমন্বয়ে ম্যাচের গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই ফুটবলাররা।
আক্রমণভাগে দলের প্রধান ভরসা থাকবেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস। তার সঙ্গে আক্রমণে দেখা যেতে পারে রাফিনিয়া ও ইগর থিয়াগোকে।
বিশ্বকাপের শুরুতেই কঠিন প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করতে চায় ব্রাজিল। তাই প্রথম ম্যাচে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার বদলে সেরা একাদশকেই মাঠে নামানোর সম্ভাবনা বেশি বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-৪-২)
গোলরক্ষক: আলিসন বেকার
রক্ষণভাগ: রজার ইবানেজ, মারকিনিওস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস
মধ্যমাঠ: লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস, কাসেমিরো, রাফিনিয়া
আক্রমণভাগ: ইগর থিয়াগো, ভিনিসিয়ুস জুনিয়র।










