
রাইজিং ডেস্ক
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উদযাপনের জন্য দেশের সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশ দিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী অনুযায়ী- শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করতে হবে।
একইসঙ্গে ওইদিন মুজিবনগর দিবসের তৎপর্য তুলে দরে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করতে হবে। এছাড়া দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত বা প্রার্থনা করতে হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC