
লাইফস্টাইল ডেস্ক
দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি ও তীব্র গরমের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সুস্থ ও নিরাপদ থাকতে প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য পরামর্শ দিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।
সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত গরমে শরীরে পানিশূন্যতা, হিট স্ট্রোক, ক্লান্তি ও নানা ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। তাই নিজে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়েছে।
ইউনিসেফের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন কমপক্ষে ২.৫ থেকে ৩ লিটার নিরাপদ পানি পান করতে হবে। পাশাপাশি রাস্তাঘাটে তৈরি খাবার ও অস্বাস্থ্যকর পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে।
এছাড়া দিনের গরম সময়ে বাইরে অবস্থান করলে মাঝে মাঝে ছায়াযুক্ত বা ঠান্ডা স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী একাধিকবার গোসল করা এবং সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতি কাপড় পরিধান করাও উপকারী বলে উল্লেখ করা হয়েছে।
ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের গরমের সময়ে বিশেষ সতর্ক থাকার এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের প্রতিও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য “স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩” নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC