
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড সংক্রান্ত যেকোনো জটিলতা নিরসনের জন্য নিবন্ধিত ভোটারদের কল সেন্টারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে চারটি হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু রাখা হয়েছে, যা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা সেবা দেবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড রিসেট বা সংশ্লিষ্ট সমস্যার সমাধানের জন্য সম্মানিত ভোটারদের কল সেন্টার নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ইসি জানায়, কল সেন্টার সেবা সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টাই চালু থাকবে। পাসওয়ার্ড সংক্রান্ত সহায়তার জন্য নির্ধারিত যোগাযোগ নম্বরগুলো হলো—
হটলাইন: +8809610000105; হোয়াটসঅ্যাপ: +8801335149920, +8801335149923-32, +8801777770562
নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধিত এসব ভোটার আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবেন এবং ডাকযোগে তা নির্বাচন কমিশনের কাছে ফেরত পাঠাবেন।
ইসি আশা করছে, কল সেন্টার সেবার মাধ্যমে অ্যাপ ব্যবহারে ভোটারদের সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব হবে এবং পোস্টাল ভোট কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC