
গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথম কর্ম দিবসই কর্মবিরতি পালন করে বেরোবি শিক্ষক সমিতি।
মঙ্গলবার (২৫ জুন) এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন ওই শিক্ষকেরা। তবে কর্মবিরতি চলাকালীন পরীক্ষাগুলো যথানিয়মে চলেছে।
অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশনসংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে এ কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা। তাঁদের অন্য দুই দাবি হলো-প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ বলেন, ‘ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এ কর্মসূচি নিয়েছি। দাবি মানা না হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করব। ক্লাস-পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম আমরা বর্জন করব।’
প্রসঙ্গত, ঈদুল আযহার ছুটির আগেও একই দাবিতে কয়েক দফায় মানববন্ধন, মৌনমিছিল, কালো ব্যাজ ধারণ, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC