
রাইজিং কুমিল্লা ডেস্ক
কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পেঁয়াজ ও রসুন সংরক্ষণে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
আজ সংসদে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের পক্ষে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পেঁয়াজ সংরক্ষণের বিষয়ে সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, রাজবাড়ী উপজেলা পেঁয়াজ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা। বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় এই পেঁয়াজ শুধু সঠিক সংরক্ষণ করতে না পারায় ২৫ থেকে ৩০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এরই মধ্যে আমরা এয়ার-ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণের উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, ‘শুধু অপচয় রোধ করা গেলে পেঁয়াজে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব।’
কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজ সংরক্ষণের মাধ্যমে কৃষক পর্যায়ে প্রকল্প প্রণোদনার মাধ্যমে পাংশা উপজেলায় ৫০৫টি, কালুখালি উপজেলায় ২৬০টি এবং বালিয়াকান্দি উপজেলায় ৪৯৫টি এয়ার-ফ্লো মেশিন সরবরাহ ও স্থাপন করা হয়েছে। এছাড়া এয়ার-ফ্লো মেশিন স্থাপনের মাধ্যমে কৃষক পর্যায়ে পেঁয়াজ রসুন সংরক্ষণের লক্ষ্যে কৃষি বিপনন অধিদফতর কর্তৃক বায়ু প্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন ও বিতরণ কার্যক্রম উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি বর্তমানে পর্যালোচনার জন্য কৃষি মন্ত্রণালয় রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC