
বিনোদন ডেস্ক
জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত 'নাকফুল' সিনেমার নাম পরিবর্তন করে 'নাকফুলের কাব্য' রাখা হয়েছে। ফেরারী ফরহাদের গল্পে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করছেন আলোক হাসান।
সেন্সর বোর্ড 'নাকফুল' নামে আরেকটি সিনেমা আগেই ছাড়পত্র দেওয়ায় নাম পরিবর্তন করতে বাধ্য হয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়।
'নাকফুলের কাব্য' সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। এছাড়াও গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজসহ আরও অনেকে অভিনয় করেছেন।
পূজা চেরি বলেন, "নাকফুল একটি নারীর কাছে বিশেষ অলংকার। নারীদের কাছে এটি এক আবেগের গয়না। আশা করি, দর্শক ভালো গল্পের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC