
বাসস
পাকিস্তান জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) ব্যাটিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেয়নি, তবে ইউসুফ নিজেই দেশটির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সপ্তাহেই তার পদত্যাগপত্র গ্রহণ করেছে পিসিবি।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও, একাধিক সূত্র জানিয়েছে, এনসিএ-তে সাবেক পেসার আকিব জাভেদকে পরিচালক হিসেবে নিযুক্ত করায় ক্ষুব্ধ হয়েছিলেন ইউসুফ।
সিনিয়র হিসেবে ওই পদে তারই পদোন্নতি হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। মূলত এ কারণেই দীর্ঘদিনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই কিংবদন্তি ব্যাটার।
উল্লেখ্য, এনসিএ-তে দায়িত্ব পালনের পাশাপাশি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ও জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন ইউসুফ।
সম্প্রতি এপ্রিল মাসে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন তিনি।
তবে গত মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোচিং প্যানেল থেকে তাকে বাদ দেওয়া হয়।
এর আগেও ২০২৩ সালে তিনি পিসিবির নির্বাচক কমিটি থেকেও পদত্যাগ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC