
বিনোদন ডেস্ক

অনুমতি ছাড়া নিজের পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিকধ্যমের পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন সিমরিন লুবাবা। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিকমাধ্যমে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এক জরুরি সতর্কবার্তায় এসব কথা বলেন লুবাবা।
রাইজিং কুমিল্লা পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
“একটি জরুরি সতর্কবার্তা
আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, গণমাধ্যম, সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠান আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ করবেন না।
আমি ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশ করতে আগ্রহী নই এবং দ্বীনের বিধান অনুযায়ী পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলতে চাই। তাই আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা বা সংবাদ প্রকাশ আমার সম্মতির পরিপন্থী।
আমার অনুমতি ছাড়া এমন কিছু করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে রাষ্ট্রের প্রচলিত আইনের আশ্রয় নেওয়া হবে।
আর যারা জেনেশুনে আমার অধিকার ও সম্মতি উপেক্ষা করবেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে। আল্লাহই সর্বোত্তম বিচারক।
আমার ব্যক্তিগত গোপনীয়তা ও দ্বীনি সিদ্ধান্তকে সম্মান করুন। আমার অনুমতি ছাড়া আমার কোনো ছবি ব্যবহার করবেন না।”
ওই পোস্টের কমেন্টে পর্দার গুরুত্ব তুলে ধরেছেন লুবাবা। তিনি বলেন, ইসলামে পর্দা, শালীনতা ও নারীর সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নারীর অনিচ্ছা বা অনুমতি ছাড়া তার ছবি জনসম্মুখে প্রচার করা তার ব্যক্তিগত গোপনীয়তা ও অধিকারের প্রতি অসম্মান।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, «مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ»
অর্থ: “যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন।” (সহিহ মুসলিম: ২৬৯৯)
“তাই অন্যের ব্যক্তিগত বিষয় ও সম্মান রক্ষা করুন। কারও ছবি বা ব্যক্তিগত বিষয় তার সম্মতি ছাড়া প্রচার করবেন না। মনে রাখবেন, আমাদের প্রতিটি কাজের জন্য একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আসুন, অন্যের সম্মান রক্ষা করি এবং নিজেরাও আল্লাহর কাছে জবাবদিহির ভয় রাখি,” যোগ করেন লুবাবা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC