
রাইজিং কুমিল্লা ডেস্ক
ঢাকায় নির্মাণ শ্রমিকের হেল্পার হিসেবে কাজ করা এক তরুণ নিজের জীবনের সংগ্রাম আর এলাকার বাস্তবতা তুলে ধরতে সামাজিক মাধ্যমে ভিডিও তৈরি করছেন।
তাইজুল, যিনি তাজু ভাই নামে পরিচিত, জানান—আট সদস্যের পরিবারের দায়িত্ব তার কাঁধে। তার বাবা-মা দুজনই অসুস্থ এবং শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় সংসারের ভার বহন করতে গিয়ে তাকে প্রতিনিয়ত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়।
তিনি বলেন, জীবনের কষ্ট কিছুটা ভুলে থাকতে এবং মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যই মাঝে মাঝে ভিডিও করেন। যদিও তিনি পেশাদার সাংবাদিক নন, তবে তার দাবি—তাদের নারায়ণপুর এলাকায় কোনো সাংবাদিক যান না, ফলে স্থানীয় মানুষের সমস্যা ও বাস্তব চিত্র প্রকাশ পায় না।
তাইজুলের ভাষ্য, সাধারণ মানুষ হিসেবে তার ভুল-ত্রুটি থাকতে পারে, তবে সমালোচনা বা ট্রোলিং তাকে দমাতে পারে না। তার একমাত্র লক্ষ্য, চরের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি সবার সামনে তুলে ধরা।
স্থানীয় বাস্তবতা ও প্রান্তিক মানুষের জীবনের কথা তুলে ধরতে তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC