শনিবার ৪ এপ্রিল, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ছড়ানো হচ্ছে ভারত বিষয়ক মিথ্যা বক্তব্য

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ছড়ানো হচ্ছে ভারত বিষয়ক মিথ্যা বক্তব্য
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ছড়ানো হচ্ছে ভারত বিষয়ক মিথ্যা বক্তব্য

“ইন্ডিয়ার সাথে আমাদের চোখ নিচু করেই কথা বলতে হবে” শিরোনামে শামা ওবায়েদের নামে একটি সংবাদ ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, সংবাদটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন।

এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে

ভাইরাল সংবাদটি যাচাই করতে প্রথমে শামা ওবায়েদের অফিশিয়াল ফেসবুক পেজ এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করা হয়। কিন্তু ভারত সংক্রান্ত কোনো বক্তব্য বা পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম শামা ওবায়েদের এ ধরনের কোনো বক্তব্যের প্রতিবেদন প্রকাশ করেনি।

উল্লেখযোগ্যভাবে, পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কয়েকটি ফটোকার্ড তাদের নজরে এসেছে, যেখানে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে। মন্ত্রণালয় এই বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে।

দৈনিক ইত্তেফাকবাংলা ট্রিবিউনসহ একাধিক নির্ভরযোগ্য গণমাধ্যম পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তির বিষয়টি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে।

সুতরাং, “ইন্ডিয়ার সাথে আমাদের চোখ নিচু করেই কথা বলতে হবে” শিরোনামে শামা ওয়াবেদের নামে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। শামা ওয়াবেদ এ ধরনের কোনো বক্তব্য দেননি এবং কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা অফিশিয়াল সূত্র এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

তাই, রাইজিং ফ্যাক্টস এই সংবাদটিকে মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে।

আরও পড়ুন