
রাইজিং ডেস্ক
কুমিল্লায় দুটি ভিন্ন দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে শত শত যানবাহনে আটকা পড়ে যাত্রীরা রাতভর চরম দুর্ভোগ পোহান। তবে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনার কিছুক্ষণ পর মেঘনা সেতুর কাছে আরেকটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়লে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে।
একই রাতে পরপর দুটি দুর্ঘটনার কারণে মহাসড়কে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে দীর্ঘ ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হয় গাড়ির দীর্ঘ সারি। রাতভর বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়িসহ শত শত যানবাহন আটকে থাকে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, দুটি দুর্ঘটনার পরপরই যানজট ধীরে ধীরে বাড়তে থাকে। অনেক ট্রাকচালক দীর্ঘক্ষণ আটকে থেকে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েন।
তিনি আরও বলেন, বর্তমানে পুলিশ ও হাইওয়ে পুলিশের একাধিক দল পরিস্থিতি সামাল দিতে কাজ করছে এবং দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এখন যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC