
নিজস্ব প্রতিবেদক
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে হজের প্রাথমিক নিবন্ধন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা থেকে গতকাল বুধবার জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে চলতি বছরের ২৫ আগস্টে জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে ৩০ নভেম্বর তারিখের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, এ সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে।
এর আগে হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা ছিল ২৩ অক্টোবর। পরে তা পরিবর্তন করে আগামী ৩০ নভেম্বর করে ধর্ম মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী। এ কোটা নির্ধারণ করেছে সৌদি সরকার। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ তথ্য নিশ্চিত করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC