
লেখক: শেখ সজীব আহমেদ
আবুল মিয়া যাচ্ছে হাটে
কিনবে গরু সেথায় গিয়ে,
খুশিমনে হাসিমুখে
বাড়ি যাবে গরু নিয়ে।
ঘুরে ঘুরে দেখছে গরু
মোটাতাজা কিনবে,
দামামামি করছে আবুল
কোন্ গরু যে মিলবে।
অবশেষে গরু কিনে
দিবে এখন টাকা,
পকেটে হাত দিয়ে দেখে
পকেটটি তার ফাঁকা!
লেখক: শেখ সজীব আহমেদ
মালদ্বীপ প্রবাসী
টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ, ঢাকা
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC